• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:১৫:৫৭ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেট-৫: ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী সাব্বির

৩ জানুয়ারী ২০২৪ রাত ০৮:১৫:৫২

সিলেট-৫: ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী সাব্বির

সিলেট প্রতিনিধি: ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন সিলেট-৫ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাব্বীর আহমদ। ৩ জানুয়ারি বুধবার সিলেট জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান তিনি।

Ad

শাব্বীর আহমদ জানান, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আশ্বস্ত করলেও বাস্তবে সে পরিবেশ নেই। এ কারণে নির্বাচন বয়কট করছেন তিনি।

Ad
Ad

সাব্বির জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক।

শাব্বীর বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার ও নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে দিয়েছিল। কিন্তু আমরা নির্বাচনী মাঠে সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না, তাই নির্বাচন করা খুবই কঠিন।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকার বিষয়ে কমিশনে অভিযোগও দিয়েছেন তিনি।  

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, পার্টির সিদ্ধান্ত কিংবা সমন্বয়হীনতার কারণে তিনি নির্বাচন বয়কট করছেন না।  

সংবাদ সম্মেলনে তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সিলেটের ১৯টি আসনে এ নিয়ে জাতীয় পার্টির তিন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অন্যরা হলেন, হবিগঞ্জ-১ আসনের সংকর পাল ও সুনামগঞ্জ-১ আসনে আব্দুল মান্নান তালুকদার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৬ বা ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ: প্রেস সচিব
১৬ বা ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ: প্রেস সচিব
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৯:৪১


জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৪১


গণভোটের গেজেট প্রকাশ
গণভোটের গেজেট প্রকাশ
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৮:১৩

আজ সুন্দরবন দিবস
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৪:২৮


Follow Us