• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪৮:৩৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার

৩ জানুয়ারী ২০২৪ সকাল ১১:২০:৫৬

চৌহালীতে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাতের আঁধারে রাস্তা সংস্কার করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় ১৩ লাখ ৯৯ হাজার ১২৭ টাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান হাসনা কনস্ট্রাকশনের সঙ্গে এলজিইডির উপজেলার লেদুর মোড় থেকে জোতপাড়া বাজার পর্যন্ত সাড়ে ৫00 মিটার পাকা রাস্তা সংস্কারের চুক্তি হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, সংস্কার কাজ সমাপ্ত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্থানীয় ভ্যান চালক আব্দুল মান্নান জানান, এই রাস্তা মেরামতের আগেই অনেক ভালো ছিলো। মানুষ এবং ভ্যান চলাচল করছে তাতেই কার্পেটিং উঠে যাচ্ছে। বড় গাড়ি চলাচল করলে তো এগুলো কিছুই থাকবে না।

লেদুর মোড়ের মো. নজির মোল্লা ও মো. আব্দুল্লাহ জানান, অনেক রাতে শ্রমিকরা তড়িঘড়ি করে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তার কাজ করেছে। আমরা বাধা দিলে বলে, ঠিকাদার যা দিছে তা দিয়ে আমাদের কাজ করতে হবে।

কাজ তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মো. নাবিল আহমেদ বলেন, আমাকে অবগত না করেই রাতে প্রায় ৬০ মিটার রাস্তার কাজ করেছে। রাস্তার কিছু অংশের কার্পেটিং উঠে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাস্তার কাজের ত্রুটি সংশোধন করার জন্য আমরা চিঠি দিয়েছি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসনা কনস্ট্রাকশনের মালিক মো. খোকনের সাথে ফোনে যোগাযোগ করা হলে ‘রাস্তার কাজ খুব ভালো করেছি’ বলে তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে চৌহালী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, কাজের ত্রুটি সংশোধনের জন্য ইতোমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬