• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৩:২৮ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

কালকিনিতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

১ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৫৫:১০

কালকিনিতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কালকিনি উপজেলা প্রকাশনের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হল রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মামাদ মারুফুর রশিদ খান।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

কালকিনির সহকারী কমিশনার (ভূমি) কায়েছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম ও মাদারীপুরের নির্বাচন অফিসার আহমেদ আলী।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

এ সময় প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং এজেন্টদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।  আপনাদের উপর যদি কোনো প্রকার হুমকি ধমকির কিংবা হামলা হয় সেটা আমরা কঠোরভাবে দমন করবো। আর যদি আপনাদের মধ্যে কেউ কোনো প্রকার জাল ভোট কিংবা কোনো প্রকার অনিয়ম করতে সহযোগিতা করেন, সেটা যদি প্রমাণিত হয় তহলে অভিযুক্ত ব্যক্তির চাকরি থাকবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪