• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১৪:০৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢামেকে কয়েদির মৃত্যু

২৮ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭:২৩

ঢামেকে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ফজলুর করিম (৭০) নামে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

নিহতের বাবার নাম এ ইউ ওয়াজী উল্লাহ। বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নওগা গ্রামে। তিনি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

নিহত ফজলুর করিমের কয়েদি নং ১২৭১/এ এবং তিনি ডেসটিনি গ্রুপের বেস্ট এভিয়েশন লিমিটেডের সাবেক অর্থ প্রধান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০