• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:১৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় মিনিস্টার-মার্সেল শোরুমে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৬০ লাখ

২৬ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:২৮:১৮

গাইবান্ধায় মিনিস্টার-মার্সেল শোরুমে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৬০ লাখ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মিনিস্টার ও মার্সেল কোম্পানির দু’টি শোরুম ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

২৪ ডিসেম্বর সোমবার রাত ১১টার দিকে শহরের ডিবি রোডে অবস্থিত দুই শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিনিস্টার শোরুমের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, আমার শোরুমের ৩৬টি ফ্রিজ, ৬০টি টেলিভিশন, ১০০টি রাইচ কুকারসহ অসংখ্য মালামাল পুড়ে গেছে। শোরুমের অবকাঠামো পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অপরদিক মার্সেল শোরুমের স্বত্বাধিকারী আসাদুজ্জামান মন্ডল বলেন, শোরুমে হটাৎ করেই এক কোণা থেকে আগুন লাগে। নিমিষেই ৩টি ফ্রিজ, ১৬টি টেলিভিশন, ৫০টির বেশি রাইচ কুকার, ১০টি প্রিন্টারসহ অন্যন্য মালামাল পুড়ে গেছে। এতে ডেকোরেশনসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্য নাসিম রেজা মিলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ বলা যাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০