• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৩:০৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কঠোর অবস্থানে প্রশাসন

২৫ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৫৮:১৮

নোয়াখালীতে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কঠোর অবস্থানে প্রশাসন

নোয়াখালী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর রোববার বিকেলে জেলা প্রসাশনের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবুর রহমান।

এ সময় তিনি নির্বাচনের আচরণবিধি ও প্রার্থীদের মাঠ পর্যায়ে সকল বাধা নিষেধ ও আচরণ ভঙ্গসহ সকল ধরনের অভিযোগের কথা শুনেন এবং সমাধান করার আশ্বাস প্রদান করেন। নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন এবং ভোট সুষ্ঠুভাবে করা যায় সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন বলে জানান দেওয়ান মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী নির্বাচন অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন, জেলা পুলিশ সুপার আসাদ্দুজামান, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতসহ ৯টি উপজেলার নির্বাহী অফিসারগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০