• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৫:৪২ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক গুরুতর আহত

২৪ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:২৫:১৭

সিলেটে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক গুরুতর আহত

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ব্রিজের রেলিং ভেঙে একটি ট্রাক খাদে পড়েছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।

২৪ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের বর্ণি কান্দিবাড়ী সংলগ্ন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

আহত ট্রাকচালক বকুল (৩৮) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, ভোলাগঞ্জগামী ট্রাকটি ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে ট্রাকটি খালি ছিল।

তিনি জানান, দুর্ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হেলপার সামান্য আহত হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৫:২১



রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:২৪