• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৬:৩৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

১৯ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:৪১:৫৪

কুড়িগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

১৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দু’জন ওই গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে। এরা পরস্পর চাচাতো বোন বলে জানা গেছে।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, নিহত দুই শিশু বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তেই বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে যায়। এক শিশুর দাদি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি বাড়ির সামনের পুকুরে একটি শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখেন। এ সময় চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় রাজারহাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২