• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:০৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রায়গঞ্জে নির্যাতিত এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

১৮ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:০৬:২৯

রায়গঞ্জে নির্যাতিত এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রভাবশালীদের অত্যাচার আর নির্যাতনের শিকার হয়ে অনেক দিন যাবৎ বাড়ি ছাড়া রয়েছে এক অসহায় পরিবার।

নিজ বাড়িতে থাকার দাবিতে ১৮ ডিসেম্বর সোমবার বিকেলে রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি।

উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আল-আমিন ও তার ছোট ভাই আলাউদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা দখল নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এরই এক পর্যায়ে অসহায় পরিবারটির ওপর নানামুখী অত্যাচার-নির্যাতনসহ প্রাণ নাশের হুমকি দেয়। এতে নির্যাতিত রফিকুল ইসলাম আত্মরক্ষায় রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। এবছরের ২ মার্চে থানায় দায়ের করা জিডির নম্বর হলো ৮৫।

ঘটনাটি পুলিশি তদন্তে প্রমাণিত হওয়ায় রায়গঞ্জ থানায় নন.এফ.আর.আই প্রসিকিউশন করা হয়। এতে প্রভাবশালীরা ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলামকে বাড়ি ছাড়তে বাধ্য করে।

দীর্ঘদিন পর ১৮ ডিসেম্বর সোমবার সকালে রফিকুল ইসলাম তার বাড়ির মেরামত কাজ করার জন্য কিছু ইট ভ্যান যোগে নিতে গেলে রাস্তায় খুঁটি গেড়ে রাস্তাটি বন্ধ করে দেয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

অসহায় পরিবারটি উপায় না পেয়ে রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে নির্যাতিত রফিকুল ইসলাম নিজ বাড়িতে অধিকার প্রতিষ্ঠার জন্য সুবিচারের প্রত্যাশায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০