• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:১০:৫৪ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

নকলায় স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৮ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:৫৫:০০

নকলায় স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৮ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তা আব্দুল হান্নান, নকলা থানার অফিসার ইনচার্জ আ. কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারা আলম তালুকদার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নকলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মিন্টু খন্দকারসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মোহাম্মদপুরে থানা ঘেরাও করে জনতার বিক্ষোভ
মোহাম্মদপুরে থানা ঘেরাও করে জনতার বিক্ষোভ
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৩:০৪

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান
আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪০:১১


আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২২:১৪




Follow Us