• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৭:৫১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় তরুণের মরদেহ উদ্ধার

১৩ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৪:৩১

বগুড়ায় তরুণের মরদেহ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নিজ ঘর থেকে রুবেল হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পূর্ব জাঙ্গিরাবাদ চাউলাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার শরীরে চাকুর আঘাতের চিহ্ন দেখা যায়।

Ad
Ad

মৃত রুবেল হোসেন উপজেলার পূর্ব জাঙ্গিরাবাদ চাউলাপাড়া গ্রামের মৃত জামাত আলীর পুত্র।

Ad

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিন রুবেল হোসেন সকাল সকাল ঘুম থেকে উঠে। কিন্তু আজ বেলা ১১ টায়ও ঘুম থেকে না উঠায় তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করে। তখন তিনি নিথর অবস্থায় রুবেলকে খাটে পরে থাকতে দেখেন। এসময় রুবেলের স্ত্রীর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এসে মৃতের গায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার তানভীর আহম্মেদ বলেন, কেন বা কীভাবে রুবেল মারা গেল, তা এখনও জানা যায়নি। তবে এলাকাবাসী সূত্রে জানা যায়, পরকীয়ার কারণে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us