• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৪৭:৫৯ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

১০ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:০৪:২২

ফকিরহাটে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। 

৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।

উপজেলার যে পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা মনোনীত করা হয়েছে তারা হলেন অর্থনৈতিক সাফল্যে মারুফা বেগম, শিক্ষা উদ্যোক্তায় ফ্রিল্যান্সার শারমীন সুলতানা, সফল জননী বাসন্তী বিশ্বাস, বাল্য বিবাহের শিকার হয়ে নির্যাতনের বিভিষীকা মুছে ঘুরে দাঁড়ানো নারী শিউলী খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সালমা বেগমকে সম্মাননা প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:১৬





ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭