• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:২৫:০২ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে দুর্নীতিবিরোধী দিবস ও রোকেয়া দিবস পালিত

৯ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:৫৬:২৩

কেরানীগঞ্জে দুর্নীতিবিরোধী দিবস ও রোকেয়া দিবস পালিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল এবং কমিটির সদস্য ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

পরে একই সভাকক্ষে ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে বেগম রোকেয়া দিবসে উপজেলার পাঁচজন মহীয়সী নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়ালের সভাপতিত্বে মহীয়সী পাঁচ নারীর হাতে ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

‘জয়িতা পুরস্কার’ অর্জন করেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছা. আলেয়া বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফিরোজা আক্তার, সফল জননী ক্যাটাগরিতে নার্গিস আলম, নির্যাতনের বিভীষিকা থেকে নতুন উদ্যমে জীবন শুরু করা মোরশেদা বেগম ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম।

উল্লেখ্য, ২০১৭ সালে মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদনের পর থেকে প্রতিবছর এই দিনে সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩