• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৩৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সবজি চাষে এগিয়ে সদরপুরের শৌলডুবী

৬ ডিসেম্বর ২০২৩ রাত ০৮:২০:৫৩

সবজি চাষে এগিয়ে সদরপুরের শৌলডুবী

ফরিদপুর প্রতিনিধি: বৃহত্তর ফরিদপুরের মধ্যে বিভিন্ন প্রকার সবজি উৎপাদনে এগিয়ে রয়েছে জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী এলাকা। এখানে প্রতিদিন সকালে স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন প্রকার সবজি পাইকারী ও খুচরা দামে বিক্রি করা হয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়িরা প্রতিদিন মজুমদার বাজারসহ স্থানীয় বাজার থেকে সবজি ক্রয় করে। পরে সেগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে থাকেন।

এই এলাকার মাটি সবজি চাষের উপযোগী হওয়ায় স্থানীয় চাষীরা প্রতিবছর বেগুন, সিম, বরবটি, পেঁয়াজ-মরিচ, ঝিঙা, টমেটো, চিচিংঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দুল, কাঁচকলা, শসা, মূলা, পাতাকপি, ফুলকপি, লালশাক, পালংশাক, ধনিয়াপাতাসহ বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদনে সাফল্য দেখিয়ে আসছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় সবজি চাষী ওবায়দুর রহমান বলেন, বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার কারণে স্বল্প সময়ে এখান থেকে বিভিন্ন প্রকার শাক-সবজি দেশের বৃহত্তম আড়ৎ ঢাকার কাওরান বাজার, শ্যাম বাজারসহ বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। পদ্মা সেতুতে রেল সংযোগ চালু হওয়ায় আগের তুলনায় আরও বেশী দামে সবজি বিক্রী করতে পারছি।

চাষী আবুল সত্তার খানের সাথে কথা হলে তিনি বলেন, আমি এবছর ১৫ শতাংশ জমিতে সিম চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভাল হয়েছে। বাজারে ভাল দাম পেলে লাভবান হবো।  

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম নূরু বলেন, সরকার যদি কৃষকদের প্রনোদণার মাধ্যমে আর্থিক সহযোগিতা করে, তবে তারা অনেক উপকৃত হবে।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, এবার শীত মৌসুমে ৭২৫ হেক্টর জমিতে আমরা সবজি চাষের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমরা চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করছি এবং সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০