• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:২৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজবাড়ীতে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

৪ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:২১:৫৩

রাজবাড়ীতে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী‌তে ‘বঙ্গমাতা এক্সপ্রেস’ ট্রেনে কাটা প‌ড়ে ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। ৪ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত ভ্যানের যাত্রীর নাম খয়বর আলী খান (৮০)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চর কামিয়া গ্রামের বাসিন্দা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্যানচালকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকা‌লে টু‌ঙ্গিপাড়া থে‌কে রাজশাহীগামী ‘বঙ্গমাতা এক্স‌প্রেস’ ট্রেনটি কালুখালী‌র সূর্যদিয়া রেলক্রসিং দিয়ে যাচ্ছিল। এসময় একটি ভ্যান ক্রসিং পার হতে গেলে ভ্যানচালক ও ভ্যানে থাকা এক যাত্রী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

নিহত খয়বর আলী খানের ভাতিজা কুদ্দুস খান বলেন, সকালে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার চাচা বাড়ি থেকে বের হন। কিন্ত সূর্যদিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিয়ে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান থাকলে এ দুর্ঘটনা ঘটতো না।

স্থানীয় রফিক মিয়া বলেন, রেল কর্তৃপক্ষ যদি গেটম্যানই না দিতে পারে তাহলে রেল লাইনের উপর দিয়ে রাস্তা নির্মাণের অনুমতি দিয়েছে কেন? আমাদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এখান দিয়ে চলাচল করতে হয়।

ইউসুফ আলী মোল্লা বলেন, অরক্ষতি এই রেল ক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা বার বার বলার পরেও এখানে ব্যারিয়ার ও গেটম্যান দেয়া হয়নি। রেল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এই রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান দেয়া হোক।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

অরক্ষিত রেল ক্রসিংয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪