• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৫৯:৫৩ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

চিলমারীতে দেনমোহরের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

৩০ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩২:২৯

চিলমারীতে দেনমোহরের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে দেনমোহরের জেরে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী মো. শাহাবুদ্দিন মিয়ার (৪৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের আমেনা বেগম (২৯) সঙ্গে পাশ্ববর্তী উলিপুর উপজেলার হাতিয়া এলাকার মো. শাহাবুদ্দিন মিয়ার (৪৭) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়েতে দেনমোহর হিসেবে ধরা হয় ১ লক্ষ ৫০ হাজার টাকা। বিয়ের কিছুদিন পর থেকেই দেনমোহরের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি হয়। পরে গত ৬ নভেম্বর দুপুরে ওই নারীর প্রতিবেশী লোকজন ঘরে তালা মারা এবং জানালা দিয়ে দেখতে পায় ঘরের ভেতরে শুয়ে আছেন তিনি। এ সময় তাকে অনেক ডাকাডাকি করলে কোনো সারা শব্দ না পেলে, এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকে স্বামীর কোনো সন্ধান পাচ্ছিল না পুলিশ। পরবর্তীতে পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন তথ্যসংগ্রহ করে ঘাতক স্বামীর অবস্থান নিশ্চিত করে। পরে স্থানীয় পুলিশের সহোযোগিতায় চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার দেখানো মতে শ্বাসরোধ করে হত্যায় ব্যবহৃত কম্বল উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, হত্যাকাণ্ডের মূল ঘটনা উদঘাটনসহ ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮



বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭




Follow Us