• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:৩৬:১৩ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন সুষ্ঠ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে: ইসি আলমগীর

২৭ নভেম্বর ২০২৩ রাত ০৮:৫৯:৩১

নির্বাচন সুষ্ঠ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে: ইসি আলমগীর

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৭ নভেম্বর সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে  নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সিডিউল ঘোষণা হয়ে গেছে, ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিডিউল পরিবর্তন করার ইচ্ছে আমাদের নেই। তবে যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, সেক্ষেত্রে আমরা বিষয়টি বিবেচনা করে দেখবো।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১