• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০১:৩৬:০৮ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

২৬ নভেম্বর ২০২৩ দুপুর ০২:৫৫:৪৯

সাতক্ষীরায় ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতাররা হলো- মো. রেজাউল করিম (৩৮) ও মো. ইয়াকুব হোসেন (২২)। তারা দু'জনেই কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।

Ad
Ad

২৬ নভেম্বর রোববার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এএসপি নাজমুল হক।

Ad

এর আগে, শনিবার দিনগত রাত সাড়ে ৩টায় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব কমান্ডার জানান, শনিবার ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিজিবি ক্যাম্পের সামনে একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ভারতীয় নাগরিক নিহত হন। তারা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এলাকার অসীম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি বিশ্বাস। এতে গুরুতর আহত হন প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজীব। নিহত অসীম কুমার বিশ্বাস খুলনা-মোংলা রেলপথ প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন।

অধিনায়ক আরও জানান, দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চালক ও হেলপারকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us