• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:০৬:৫৯ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

সশস্ত্র বাহিনী দিবসে কক্সবাজারে ২০১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

২২ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৩০:৪৫

সশস্ত্র বাহিনী দিবসে কক্সবাজারে ২০১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারে যথাযথ মর্যাদা ও বিপুল  উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস  উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে রামু সেনানিবাসে এক মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সম্মানিত করা হয় কক্সবাজারের ২০১ জন বীর মুক্তিযোদ্ধাকে।

শুরুতে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, সংবর্ধনা, সম্মাননা ও উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. মাসুদুর রহমান।

আরও পড়ুন

পাবনায় স্কুল থেকে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মো. মাসুদুর রহমান বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। এর ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা অর্জন করি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, বাংলাদেশ।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পাবর্ত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জঙ্গী দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ্ রফিক, কক্সবাজার সংরক্ষিত নারী আসনের সাংসদ কানিজ ফাতিমা, জেলা প্রশাসক শাহিন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামসহ মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্রবাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০


১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:৫৩


এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:০০



৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:৩০