• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৯:১৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে নিখোঁজের ৮ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১৯ নভেম্বর ২০২৩ রাত ০৯:০৮:৫৭

সিলেটে নিখোঁজের ৮ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ৮ দিন পর আব্দুল হামিদ (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৯ নভেম্বর রোববার দুপুরে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার কাজিরপাতন গ্রামেরর পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হামিদ স্থানীয় চারিগ্রাম (কাজিরপাতন) গ্রামের মরহুম মুজম্মিল আলীর ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদ ৮ দিন আগে বাড়ি থেকে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। রোববার দুপুরে নিখোঁজ আব্দুল হামিদের বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, মরদেহটি অর্ধগলিত থাকায় আঘাতের চিহ্ন আছে কি না শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯