• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:২১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

১৮ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৬:৪৭

টাঙ্গাইলে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ১৮ নভেম্বর শনিবার ভোরে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করে।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন রাজশাহীর কাটাখালী থানার মীরকামারী (বেলঘরিয়া) গ্রামের রবির উদ্দিনের স্ত্রী মোছা. জেসমিন বেগম (৪০) এবং একই থানার কাকাইলকাটি (মীরকামারী) গ্রামের মো. মোস্তাকিন আলীর ছেলে মো. মেরাজুল ইসলাম (৩৮)।

র‌্যাব জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলামের নেতৃত্বে একটি দল শনিবার ভোরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী রেলস্টেশন এলাকায় ট্রেনের বগিতে অভিযান চালায়। অভিযানে ২২ কেজি গাঁজা, নগদ অর্থ এবং মোবাইলসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

র‌্যাব আরও জানায়, আটক দুজন ঢাকা থেকে গাঁজা সংগ্রহ করে পদ্মা এক্সপ্রেস টেনে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের ধাওয়া করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগিতে গাঁজাসহ আটক করে। আটক ২জনকে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০