• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪৭:৫৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১

১৭ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:০০:৪৯

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইনসহ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪০) নামে ১মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের রামজীবনপুর (কাচারী) এলাকার আনোয়ার হোসেনের ছেলে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পৌর সদরের শান্তি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার শান্তি মোড়ে চেক পোস্ট বসানো হয়। এসময় একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক মনে হলে অটোটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ১ কেজি ১৩৪ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন ও অটোরিকশাটিকে জব্দ করা হয়। গ্রেফতার করা হয় রবিউল ইসলাম নামে এক মাদক কারবারিকে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার রবিউল একজন পেশাদার মাদক কারবারি। সে অটোরিক্সা চালকের ছদ্মবেশে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ আশপাশের এলাকায় সরবরাহ করতো।

গ্রেফতার রবিউলের নামে ইতোপূর্বে আদালতে একাধিক মাদক মামলা রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২