• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:০৫:৩৩ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭ নভেম্বর ২০২৩ সকাল ১০:৪৭:৪৭

নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানে আগামী ২৫ নভেম্বর শুরু হচ্ছে, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে ১৬ নভেম্বর বৃহস্পতিবার নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

স্বাগত বক্তব্য দেন দফতরটির সহকারী পরিচালক রোখসানা বেগম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ ‍ও প্রেস ক্লাব সভাপতি তাহমিন হক ববী।

আরও পড়ুন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোনের নজরদারি

এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর সারাদেশে একযোগে এই সপ্তাহ চলবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ বিষয়ক নানা কর্মকাণ্ড উপস্থাপন ছাড়াও বিশেষ সেবা প্রদান করা হবে।

এতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল
কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:১১


দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৩২


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৭