• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৮:৩১ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

যাত্রাবাড়ীতে পেট্রোল বোমা-ককটেলসহ আটক ৪

১৭ নভেম্বর ২০২৩ সকাল ০৮:৩৩:২৩

যাত্রাবাড়ীতে পেট্রোল বোমা-ককটেলসহ আটক ৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নাশকতার প্রস্তুতিকালে পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে র‍্যাব। আটকরা হলো, পাটি রুবেল (৩৩), মো. মারুফ খান (২১), মো. আল আমিন (২২) ও মো. হৃদয় সরদার (২৫)।

১৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে নাশকতার প্রস্তুতির সময় র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন রায়হান সুপার মার্কেটের ছাদে অভিযান পরিচালনা করে। এসময় পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র (ছুরি, চাপাতি ও সুইজ গিয়ার চাকু ইত্যাদি), ১০টি পেট্রোল বোমা, ৪টি ককটেল, ৯০ গ্রাম গান পাউডার, ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১টি গাঁজা মাপার যন্ত্র, ২ লিটার পেট্রোল, ১টি মোটরসাইকেল ও ৩টি মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, নাশকতার উদ্দেশ্যে মার্কেটের ছাদের উপরে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করছিলেন। তারা যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি অপু এবং সহ-সভাপতি ফাহিমের নেতৃত্বে যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাদ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯

‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:১২

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯