• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৩৮:১১ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

১৪ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৫১:১৪

গাংনীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সিয়াম হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার বন্ধু বকুল (১৫) নামে আরও একজন আহত হয়।

১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সকাল ৭টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী থানাধীন আকুপুকুর বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের প্রবাসী হাশেম আলীর ছেলে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো। আহত বকুল আনারুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ শাহিনের মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সিয়াম ও বকুল পার্শ্ববর্তী খলিসাখুন্ডি বাজারে যাচ্ছিলো। পথে আকুবপুর বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। আহত দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই সিয়াম মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, স্থানীয়রা ট্রাক চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০


৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৩