• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২৫:০৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

গুইমারায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

১৪ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৩৬:৫২

গুইমারায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১৩ নভেম্বর সোমবার বিকেলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী নিজ উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করেন।

পরে অতি-দরিদ্রদের জন্য ইউজিপিপি কর্মসূচির কাজ পরিদর্শন করেন তিনি। এর আগে উপজেলার বিভিন্ন মাদরাসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা করেন রাজীব চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন গুইমারা সদর ইউপি সদস্য দিদারুল আলম, মাদরাসার পরিচালক মাওলানা গোলাম মোস্তফা, সমাজ সর্দার আব্দুল মালেক প্রমুখ।

কম্বল পেয়ে মাদরাসার পরিচালক মাওলানা গোলাম মোস্তফা বলেন, সকাল বেলায় ছোট ছোট ছেলে মেয়েরা মাদরাসার ফ্লোরে পড়ালেখা করে। শীতে তারা কষ্ট পায়। বিষয়টি শুনে ইউএনও সোমবার বিকালে নিজের গাড়িতে কম্বল নিয়ে আসেন মাদরাসায়। এমন মানবিক অফিসার পাওয়া বর্তমান সময়ে অনেক ভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ তার পরিবারসহ সকলকে নেক হায়াত দান করুন।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, শিশুদের শীতের কারণে সকাল বেলায় লেখাপড়ার অসুবিধা হয়, বিষয়টি জেনে এমন উদ্যোগ নিয়েছি। সার্বক্ষণিক মানুষের সেবা করার ব্রত নিয়ে গুইমারা উপজেলায় দায়িত্ব পালন করছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭