• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৩৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিৎ: খাদ্যমন্ত্রী

৯ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৭:৪০

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিৎ: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিৎ বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যে দল অগ্নিসন্ত্রাস করে হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদেরকে রুখতে হবে। ভোট যারা বানচাল করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, বিএনপি ভোটে আসতে চায় না। কারণ তাদের কোনো অর্জন নেই।

৮ নভেম্বর বুধবার দুপুরে সাপাহারে দিঘীরহাট কলেজ মাঠ প্রাঙ্গণে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী  এসব কথা বলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদেরকে একটু বেশি ভালোবাসেন উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদের মোবাইলে সন্তানদের উপবৃত্তির টাকা, গর্ভবতী নারীদের ভাতা, বয়স্ক ও বিধবাদের ভাতা দেন প্রধানমন্ত্রী। তিনি গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিয়েছেন। এসব কারণে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, বিএনপির আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবারও সেই কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। গরীব মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে ২৮ ধরনের সরকারি ঔষধ বিনামূল্যে পাচ্ছে।

তিনি আরও বলেন, আশ্বিন মাসে উত্তরাঞ্চলে মঙ্গা হতো। মানুষ কষ্ট পেত। এখন মঙ্গা নেই, সোনালি ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ। আমাদের খাবারের অভাব নেই। মাটির ঘরের যায়গায় এখন পাঁকা ঘরে আছে মানুষ।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০