• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৩৮:৩৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫১:৪৯

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো. হানিফ (৪০) নামে ১ হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে। ৮ নভেম্বর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে  গুরুতর অসুস্থ হানিফকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসা হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

হানিফকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মনোজ বিল্লাল জানান, বুধবার দুপুরের দিকে হাজতি হানিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হানিফকে মৃত ঘোষণা করে।

Ad
Ad

তিনি আরও জানান, মৃত হাজতি হানিফের পিতার নাম মো. আলতাফ হোসেন, তাঁর হাজতি নং ৩৮৮৩১/২৩। তবে কি মামলায় সে কারাগারে বন্দি ছিলো তা জানাতে পারেনি কারারক্ষী মনোজ বিল্লাল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্ত সম্পন্ন হবে। পরে কারাকর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us