• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৬:২১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলার আসামির ঢামেকে মৃত্যু

৭ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৭:০২

কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলার আসামির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আটক মো. রেজাউল করিম (৬৫) নামের এক হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত রেজাউল করিম ঝিনাইদহ শৈলকুপা থানার দামুকদিয়া এলাকার আবুল হোসেনের ছেলে।

৬ নভেম্বর সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পুরাতন ভবনের ৬ তলার ৬০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত রেজাউল করিম বিডিআর বিদ্রোহের বিচারাধীন মামলায় কাশেমপুর কারাগারে বন্দী ছিলেন। গত শনিবার কারাগারের ভেতরে উচ্চ রক্তচাপ ও ঘন ঘন বমি করায় তাকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০