• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:১১ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় ছেলের হাতে মায়ের মৃত্যু

৩ নভেম্বর ২০২৩ সকাল ১১:৫৯:৩৮

ফতুল্লায় ছেলের হাতে মায়ের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা রেলওয়ে স্টেশনের উকিলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল থেকে মা মধুমালা বেগমের (৫২) মরদেহ উদ্ধার ও অভিযুক্ত ছেলে সুমনকে (৩২) আটক করেছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উকিলবাড়ী এলাকায় ভাড়া থাকে সুমনের পরিবার। সুমন দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। বিয়ে করলেও স্ত্রী-সন্তান সুমনকে ছেড়ে চলে গেছে। মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায়ই সুমনের সঙ্গে তার মা মধুমালা বেগমের ঝগড়া হতো। রাত ১টার দিকে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে ঘরে থাকা বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে সুমন। এরপর মায়ের মরদেহ এক রুমে রেখে অন্য রুমে এসে লাইট বন্ধ করে শুয়ে থাকে সে।

Ad
Ad

এ সময় সুমনের বাবা নূর ইসলাম ও ভাই নিজেদের খাবার হোটেলে কাজে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে তারা বাসায় এসে এক রুমে মধুমালা বেগমের মরদেহ ও অন্য রুমে সুমনকে শুয়ে থাকতে দেখেন। একপর্যায়ে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে সুমনকে বেঁধে পুলিশে খবর দেন।  

Ad

এ বিষয়ে ফতুল্লা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সজীব বলেন, অভিযুক্ত সুমনকে রাতেই আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভা
মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভা
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩০:০০


দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন
দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:১৫


হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:৫০






Follow Us