• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৩৮:১৩ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

হালুয়াঘাটে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

২ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৪:০৮

হালুয়াঘাটে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলিফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার বড়দাসপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ ঐ গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

নিহত আলিফের চাচা ছাত্তার জানান, তাদের প্রতিবেশী আজিজুল ট্রাক্টর নিয়ে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আলিফ কৌতুহলবশতঃ ট্রাক্টরের কাছে এসে খেলতে থাকে। হঠাৎ ট্রাক্টরের চালক ট্রাক্টরটি স্টার্ট দিয়ে সামনে এগুতে গেলে আলিফ চাকার নীচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ সময় হাসপাতালে তার আত্মীয় স্বজনের আহাজারিতে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ শাহিনের মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০


৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৩