• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৭:২০ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

কেন্দুয়ায় মধ্যরাতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

২ নভেম্বর ২০২৩ দুপুর ১২:০৮:৩৯

কেন্দুয়ায় মধ্যরাতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় মধ্যরাতে আগুন দিয়ে বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে ১ নভেম্বর বুধবার দিনগত রাত আড়াইটার দিকে কেন্দুয়ার নতুন বাসস্ট্যান্ড এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কেন্দুয়ার নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা হিরণ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো- ব ১৪৮০৯৬) নামক একটি যাত্রীবাহী বাসে মধ্যরাতে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

কেন্দুয়া ফায়ারসার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বে থাকা টহলরত পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে পুলিশ সদস্যদের সাথে নিয়ে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণ করেন।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা।

কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, এএসপি সার্কেল জুনাইদ ফারাবি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
তিনি আরও বলেন, বাসে আগুন দেয়ার সময় ভিতরে হেলপার ঘুমিয়ে ছিল। পরে সে জানালা দিয়ে লাফ দিয়ে জীবন রক্ষা করে। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩