• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৭:২৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় মা ইলিশ ধরায় নৌকাসহ আটক ৩

১ নভেম্বর ২০২৩ রাত ০৮:৪১:০২

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় মা ইলিশ ধরায় নৌকাসহ আটক ৩

পাবনা প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার বেড়ার যমুনা নদীতে মা ইলিশ ধরায় নৌকাসহ ৩ জেলেকে আটক করেছে বেড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি আভিযানিক দল। ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত বেড়া উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নগরবাড়ি নৌ পুলিশের সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

আটকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উল্লেখ্য, মা ইলিশ রক্ষা অভিযান ২০২৩ সফল করতে বেড়া উপজেলা প্রশাসন গত ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ জন জেলেকে ১ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি ২০ লক্ষ টাকার জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ২৮ জন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯