• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২০:১৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী আটক

১ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৬:০৪

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ১ নভেম্বর বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। এর আগে মঙ্গলবার ভোর রাতে নাশকতার অভিযোগে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, জেলায় নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে রাজারহাট বিএনপির ২ জন কর্মী, লালমনিরহাটের ১ জন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতিসহ বিএনপির ৫ জন নেতাকর্মী আটক করা হয়। এছাড়াও উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারীতে ২ জন ও উলিপুরে ১ জন জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট ৪ জন জামায়াত নেতাকর্মীসহ মোট ৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা বিএনপির একাধিক নেতাকে মুঠোফোনে ফোন দেয়া হলেও কেউ ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪