• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:০৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে অবরোধে বড় গাড়ি ছাড়া সবই চলছে

৩১ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮:৩৭

নীলফামারীতে অবরোধে বড় গাড়ি ছাড়া সবই চলছে

নীলফামারী প্রতিনিধি: অবরোধে গোটা নীলফামারী জেলায় বড় ধরণের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে ছোট ছোট গাড়ি বিশেষ করে পিকআপ, ইজিবাইক, রিকশা ও ভ্যান চলাচল করছে সকাল থেকেই। ট্রেন ও বিমান চলাচলেও কোনপ্রকার ব্যাঘাত ঘটেনি। সড়কগুলোতে লোকজনের চলাচল তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।

জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদরে বাঁধা ছাড়াই ছোট ছোট যানবাহনগুলো চলাচল করছে। বিআরটিসি, ট্রেন যথানিয়মে স্টেশন ছেড়ে গেছে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও উত্তরা ইপিজেডে উপস্থিতির হার প্রতিদিনের মতোই ছিলো। সৈয়দপুর-রংপুর, সৈয়দপুর-দিনাজপুর, সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে ইজিবাইকে যাত্রীরা যাতায়াত করছেন।

এদিকে যানবাহন বন্ধ থাকায় বাইরের লোকজন আসতে না পারায় শহরে লোকজনের উপস্থিতি ও দোকানপাটে বেচা-বিক্রি নেই বললেই চলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ও মহাসড়কে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পাহাড়ায় রয়েছেন। বিএনপির কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেকটা নিরুত্তাপ অবরোধে অলস সময় কাটাচ্ছেন অনেকেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০