• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪১:০৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বিএনপি সন্ত্রাসী সংগঠন, সিলেটবাসী তাদের প্রত্যাখ্যান করেছে: আনোয়ারুজ্জামান

২৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:০৯:০০

বিএনপি সন্ত্রাসী সংগঠন, সিলেটবাসী তাদের প্রত্যাখ্যান করেছে: আনোয়ারুজ্জামান

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, তা তারা আজ আবারও প্রমাণ করেছে। তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর আক্রমণ করে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে, আরও কয়েকজনকে আহত করেছে। তারপর আজ আবার হরতাল ডেকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। সিলেটবাসী তাঁদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে।

২৯ অক্টোবর রোববার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে হরতাল বিরোধী শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, বিএনপি-জামাতের ডাকা আজকের হরতাল বাংলাদেশের মানুষ মানে না, সাধারণ মানুষ এটার সাথে সম্পৃক্ততা নাই। দুয়েকটি জায়গায় মানুষকে ভীতি ছড়ানোর জন্য চেষ্টা করছে। হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, হরতাল ও বিএনপি- জামাতের বিরুদ্ধে মানুষের জাগরণ সৃষ্টি হয়েছে।মানুষ এরকম সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে। বিএনপি-জামাআত দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা সেটা প্রতিহত করবো। দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে।

এসময় তিনি মানুষের জানমালের যারা ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬