• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:২৭:০৩ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

জুড়ীতে জামায়াতের সাবেক আমির গ্রেফতার

২৮ অক্টোবর ২০২৩ রাত ০৯:৫৩:৩৯

জুড়ীতে জামায়াতের সাবেক আমির গ্রেফতার

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে জেলা জামায়াতের নায়েবে আমির ও জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। 

২৭ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১ টার  দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯ নম্বর আসামি ছিলেন তিনি। গত ৫ অক্টোবর তত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর আক্রমনের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনকে আসামি করে এবং ২০-২৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
২৭ জুলাই ২০২৬ সকাল ০৮:৪১:২৮



হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ
হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ
২৭ জুলাই ২০২৬ সকাল ০৮:১৮:৪৭


Follow Us