• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:১৪:০৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের অভিযান: জাল-ইলিশ জব্দ

২৮ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৩৪:২০

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতের অভিযান: জাল-ইলিশ জব্দ

ঝালকাঠি প্রতিনিধি: নিষিদ্ধ সময়ে ঝালকাঠিতে মা ইলিশ ধরায় সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৩০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এসময় ৫ জেলেকে আটক করা হয়। ২৮ অক্টোবর শনিবার সকাল থেকে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকার করায় ৫ মৌসুমি জেলেকে আটোক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নলছিটি ও রাজাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সাজাপ্রাপ্তরা হলেন শহিদ খন্দকার, সোহরাব আকন, সুমন হাওলাদার, আমানুল্লাহ ওরফে সারোয়ার ও সজীব। পরে জব্দকৃত জালগুলো সুগন্ধা নদী তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

Ad
Ad

জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষনে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ জেলেকে আটোক করা হয়। পরে তাদের ১ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। জব্দ ইলিশমাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশ সম্পদ সংরক্ষানে জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:৩০:৫০



আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮




Follow Us