• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৩৭:৩৮ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

ছাগলনাইয়ায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

২৮ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৫৪:৩৩

ছাগলনাইয়ায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় বিপুল পরিমাণ মাদকসহ মেহেদী হাসান সেতু নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ২৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটক মেহেদী হাসান সেতু উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নস্থ সমিতি বাজার এলাকার নিকুঞ্জরা গ্রামের আবু তাহেরের পুত্র।

ছাগলনাইয়া থানার ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

মানিকগঞ্জ পৌরসভার লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুলিশ সুত্রে জানা গেছে, সেতু এলাকার শীর্ষ মাদক কারবারি জোবায়েদ পারভেজের ছোট ভাই। মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক পরিবহনে ব্যবহৃত পারভেজের প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ