• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০২:৫০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ঝালকাঠিতে ৫১ হাজার মিটার জাল ও ৫৩ কেজি ইলিশ জব্দ

২৬ অক্টোবর ২০২৩ দুপুর ১২:১৬:৫৭

ঝালকাঠিতে ৫১ হাজার মিটার জাল ও ৫৩ কেজি ইলিশ জব্দ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫১ হাজার মিটার কারেন্ট জাল ও ৫৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত মৎস্য বিভাগ প্রশাসন পুলিশের সহযোগিতায় ১৩টি টিম নদীতে অভিযান পরিচালনা করছে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর, কাঠালিয়া ও নলছিটি উপজেলার ৪৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে পালিয়েছে জেলেরা। 

এসময় ৫১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫৩ কেজি ইলশ জব্দ করে মৎস্য বিভাগ। পরে ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মা-ইলিশ রক্ষায় এবং অসাধু জেলেদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭