• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:১৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান পুড়ে ছাই

২৫ অক্টোবর ২০২৩ রাত ০৯:২৬:৩৬

পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান পুড়ে ছাই

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি: বরগুনা পাথরঘাটার চরদুয়ানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের জানায় এতে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের । ২৫ অক্টোবর বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে। বিদ্যুতের খুঁটি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিপনের মুদির দোকান কাছে বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিটের মধ্যমে অগ্নিকান্ড শুরু হয়। স্থানীয়রা পাথরঘাটা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

চরদুয়ানী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান জুয়েল বলেন, বিকেল ২ টার দিকে হঠাৎ চরদুয়ানী বাজারে আগুন লাগে। তাৎক্ষণিক পাথরঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও মুদি, কাপড়, মোবাইল, কসমেটিকসহ প্রায় ২৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০





ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩০:১৬


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩