• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বরিশালে মেম্বারের বিরুদ্ধে মহিলা মেম্বারের মামলা

২৪ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:১৫:০৬

বরিশালে মেম্বারের বিরুদ্ধে মহিলা মেম্বারের মামলা

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ২৩ অক্টোবর সোমবার বরিশাল সাইবার সিকিউরিটি ট্রাইব্যুনালে মামলাটি করেন একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা আক্তার লিপি।

মামলায় অভিযুক্তরা হলেন, মাধবপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য (মেম্বার) মো. মাহবুবুর রহমান সিকদার ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি খান মাইনুদ্দিন। বিচারক মো. গোলাম ফারুক মামলাটি বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

নালিশি মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, মাধবপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান সিকদার সরকারি বরাদ্দের অর্থ, চাল ও গম কালোবাজারে বিক্রি এবং আত্মসাৎ করেন। ঘটনার প্রতিবাদ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে (ইউএনও) অভিযোগ করেন সংরক্ষিত সদস্য লিপি আক্তার। এতে অভিযুক্ত মো. মাহাবুবুর রহমান সিকদার ক্ষুব্ধ হয়ে মানহানির উদ্দেশ্যে ফেসবুক ও অনলাইনে লিপির অশালীন ছবি এবং ভিডিও ছড়িয়ে দেয় (লিপি ধূমপান করছে এমন ছবি)। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মাহাবুব সিকদার আরও লিপির নামে আরও অপপ্রচার করেন লিপি মাদকাসক্ত এবং ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে ধূমপান করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ ঘটনায় সোমবার মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন ঐ সংরক্ষিত নারী ইউপি সদস্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০