• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৬:৪৩ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

২২ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৪৮:২৫

ফরিদপুরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর রোববার বেলা ১২ টায় শহরের চরকমলাপুর রামকৃ্ষ্ণ মিশন আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয়।

হিন্দু শাস্ত্র মতে কুমারী মেয়েদের দেবিজ্ঞানে ও মা জ্ঞানে অষ্টমীর দিন এই পূজা করা হয়ে থাকে। এবছর ৭ বছর ৩ মাস বয়সী ১ম শ্রেণীর শিক্ষার্থী অপরূপা দাশকে কুমারী হিসাবে পূজার আয়োজন করা হয়। অপরুপা দাস স্থানীয় বিপ্লব কান্তি দাশ ও সোমা দাশের কণ্যা। তার শাস্ত্রীয় নাম দেয়া হয়েছে কজ্বিকা।

এ ব্যাপারে রামকৃষ্ণ মিশণ আশ্রমের মহারাজ স্বামী সুরবানন্দ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও মহা অষ্টমীতে ফরিদপুরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে কুমারী পূজায় অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার-১

এবার ফরিদপুর জেলায় ৮৩৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে । নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় দুর্গাপূজা উৎসব চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইসরাইল থেকে ভিয়েনাগামী বিমানে বোমাতঙ্ক
ইসরাইল থেকে ভিয়েনাগামী বিমানে বোমাতঙ্ক
১৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৬:১৮




আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
১৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫২:৪১