• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:১২:০১ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ৩৯ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

১৭ অক্টোবর ২০২৩ দুপুর ০১:২৩:৩২

মানিকগঞ্জে ৩৯ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নের ৩৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

১৬ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বালিরটেক বাজার কালীমন্দির প্রাঙ্গনে ভাড়ারিয়া, হাটিপাড়া ও পুটাইল ইউনিয়নের ৩৯টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের ১০ হাজার করে টাকা দেন তিনি।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, আপনারা নির্বিঘ্নে উৎসব মূখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করবেন। নজর রাখবেন যাতে করে বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা করার কোন সুযোগ না পায়। কোন সমস্যা হলে সাথে সাথে পুলিশ প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের জানাবেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী আমাকে যদি নৌকা মার্কায় নির্বাচনের জন্য মনোনয়ন দেয়। তাহলে আমি আপনাদের এলাকার উন্নয়নের জন্য যা কিছু করা লাগে, আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব।

মানিকগঞ্জ সদর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সাইদুর রহমান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. তমিজ উদ্দিন, সাবেক ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুন কুমার বালো প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?
১২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৪:০০

ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
ডিসেম্বরে বিয়ে করছেন মিমি চক্রবর্তী!
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩৬

জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে আখক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৫:২৯






প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
প্রত্যেক নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৪:৪৭