• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩১:৪৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৬ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪:০৬

বগুড়ায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় বাটুল (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া (পিড়াপাটপাড়া) গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাটুল একই গ্রামের আবু মন্ডলের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সে টিনের ছাউনি মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতো। বাটুল প্রায় দুই বছর আগে এ গ্রামে এসে টিন দিয়ে বাড়ি করে সেখানে বসবাস শুরু করে। বেশিরভাগ সময় সে একাই এ বাড়িতে থাকতো। বাটুলের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করায় সেও স্বামী বাটুলকে তেমন একটা সময় দিতে পারতো না। গত শুক্রবার বাটুলের সাথে শেষ কথা হয় স্থানীয়দের। এরপর সোমবার সকালে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পাশের বাড়ির মানুষ তার শয়ন কক্ষে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

এরপর বিষয়টি কাহালু থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে বাটুলের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর নন্দীগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. ওমর আলী ও কাহালু থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তার মৃত্যর কারণ পুলিশ এখনও নিশ্চিত করে বলতে পারেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২