• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৬:২৮ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে নিখোঁজের ২ দিন পর যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১৫ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:০৫:০১

কুড়িগ্রামে নিখোঁজের ২ দিন পর যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী নিখোঁজের ২ দিন পর ধান ক্ষেত থেকে শাহিন আলম (৩৫) নামের এক যুবকের বস্তুাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ অক্টোবর রোববার সকালে উপজেলার বারইটারী এলাকার আঙ্গারীয়া সনাতন পাড়ার একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারইটারী মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান জানান, নিহত শাহিন আলম গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাননি। পরে রোববার সকালে বারইটারী এলাকার সনাতন পাড়ার একটি ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, নিহত শাহিন দীর্ঘদিন থেকে ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। কিছুদিন আগে তার শ্বশুর মারা গেলে ঢাকা থেকে চলে আসেন। শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর পাঁচ/ছয় দিন হলো তার নিজ বাড়িতে এসেছেন।

আরও পড়ুন

আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

এদিকে নিহতের পরিবারের লোকজন বলছেন, শাহিন নিখোঁজ হওয়ার আগে তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। শুক্রবার ফোনের সন্ধানে বাড়ি থেকে বাহির হবার পর থেকে আর বাড়িতে ফেরেনি নিহত শাহিন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০