• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১৯:৪৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মুজিবনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫ অক্টোবর ২০২৩ বিকাল ০৩:২৭:৫৭

মুজিবনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুরের মুজিবনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস ও মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে এসময় হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭