• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:২৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বেগমগঞ্জ থেকে জামায়াতের ৪০ নেতাকর্মী আটক

১৫ অক্টোবর ২০২৩ দুপুর ১২:১২:১৮

বেগমগঞ্জ থেকে জামায়াতের ৪০ নেতাকর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ একলাশপুর থেকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জামায়াতের ৪০ নেতাকর্মীকে আটক করেছে।

১৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।  

নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নং নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় আমাদের একটি নিবার্চনী প্রস্তুতি সভা হচ্ছিল। পুলিশ কোনো মাধ্যমে খবর পেয়ে সভা ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এর মধ্যে আমাদের জামায়াতের ১৫-২০ জন নেতাকর্মী রয়েছে। অন্যরা সাধারণ মানুষ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জেলা আমির ইসহাক খন্দকার অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলাম একটি ইসলামে বিশ্বাসী গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন।  এটা কোনো নিষিদ্ধ সংগঠন নয়। সব দল তাদের সভা-সমাবেশ করছে, আমাদেরও করার অধিকার আছে। এটা সাংবিধানিক অধিকার। খোলা পরিবেশে প্রোগ্রামটা করছে, এ অবস্থায় পুলিশ হানা দিয়ে আমাদের প্রায় ১৫-২০জন নেতাকর্মী এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়াতে আমরা উদ্বিগ্ন।  

বেগমগঞ্জ থানার (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ৪০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। এ বিষয়ে  তদন্ত করে  বিস্তারিত জানানো হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০