• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪০:৪৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বড়পুকুরিয়া খনি থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু

১৩ অক্টোবর ২০২৩ সকাল ০৮:২৩:২৬

বড়পুকুরিয়া খনি থেকে পুনরায় কয়লা উত্তোলন শুরু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ১ মাস ১০ দিনের মাথায় পুনরায় কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

১১ অক্টোবর বুধবার বেলা ১টা থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়।

খনি সূত্রে জানা গেছে, নানা প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা মোকাবেলা করে কয়লা খনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় পুনরায় শুরু করা হয়েছে বড়পুকুরিয়া কয়লা খনির ১৪১২ ফেইস হতে কয়লা উত্তোলন। দীর্ঘ এক মাস দশ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হলো কয়লা উত্তোলন।

কয়লা খনির একটি ফেইস থেকে কয়লা উত্তোলন শেষে  অন্য আরেকটি ফেইসের কয়লা উত্তোলনের পূর্বে সরঞ্জামাদি স্থাপনসহ আনুষঙ্গিক কাজে এক থেকে দেড় মাস সময় লেগে যায়। আর এ সময় খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকে। এবার ১ মাস ১০ দিন বন্ধ থাকার পর নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়।

১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বড় পুকুরিয়া খনির জি.এম (মাইন অপারেশন) জাফর সাদিক মুঠোফোনে জানান, নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন বুধবার থেকে শুরু হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২