• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৯:৫৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে মানবিক শিক্ষকের পাশে পুলিশ সুপার

১২ অক্টোবর ২০২৩ রাত ০৮:২৬:৩১

মৌলভীবাজারে মানবিক শিক্ষকের পাশে পুলিশ সুপার

মৌলভীবাজার প্রতিনিধি: সম্প্রতি বিশ্ব শিক্ষক দিবসে কয়েকটি গণমাধ্যমে মৌলভীবাজার জেলার রাজনগর থানার ফজলু মিয়া নামের এক শিক্ষককে নিয়ে ২ টাকার শিক্ষক শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি পুলিশ সুপার মো. মনজুর রহমানের (পিপিএম,বার) নজরে এলে তিনি ঐ শিক্ষক সম্পর্কে খোঁজখবর নেন।

পরে মানবিক এ শিক্ষক ফজলু মিয়ার পাশে দাড়ানোর ইচ্ছা পোষন করেন পুলিশ শুপার। ১২ অক্টোবর বুধবার পুলিশ সুপার মনজুর রহমানের আমন্ত্রণে ঐ শিক্ষক তার কার্যালয়ে আসেন। এসময় পুলিশ সুপার শিক্ষক ফজলু মিয়ার সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেন।

পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘শিক্ষক ফজলু মিয়া সম্পর্কে পত্রিকায় পড়ে আমরা তার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের মাত্র ২ টাকার বিনিময়ে পড়াতেন তিনি। যার ফলে স্থানীয় সবার কাছে তিনি ২ টাকার শিক্ষক হিসেবে পরিচিত পান। তবে বর্তমানে অভাবের কারণে তার মানবেতর জীবনযাপনের কথা জানতে পেরে আমার মনে হয়েছে তার মত মানবিক একজন শিক্ষকের পাশে দাড়ানো উচিত।’

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬